শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:১২ পিএম, ২০২১-১১-২৮
দুর্দন্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি বড় জয় তুলে নিল লিভারপুল। সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন দিয়োগো জটা, একটি করে গোল করেন থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক। এর আগে নিজেদের লিগে সর্বশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল অলরেডরা। এদিন লিভারপুল ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাফল্য পায়। অ্যান্ড্রু রবার্টসনের কাট-ব্যাকে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা। পরে ৩২তম মিনিটে মোহামেদ সালাহর পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জটা। এরপর ডি-বক্সের বাইরে আলগা বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন আলকান্তারা। বিরতির পর ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। ৭২তম মিনিটে কাছ থেকে উড়িয়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন জটা। এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো লিভারপুল। ১৩ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited