শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৮ পিএম, ২০২১-১২-১৩
বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন মোয়াজ্জেম হোসেন আলাল। পরে ১০ ডিসেম্বর দেখা যায় ফেসবুক ও ইউটিউবে সে বক্তব্য আপলোড করে প্রচার করা হচ্ছে। তার কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য, আক্রমণাত্মক মিথ্যা তথ্য-উপাত্ত প্রকাশসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তার বক্তব্য শেয়ার-পোস্ট করে তারা গুরুতর অপরাধ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited