শিরোনাম
আমাদের বাংলা : | ০৭:২৩ পিএম, ২০২২-০১-০১
আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীর ৫৪ তম জন্মদিন আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয়ে মহাসমারোহে পালিত হয়েছে।
১৯৬৯ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ভাষা সৈনিক মরহুম ছৈয়দুর রহমান চৌধুরীর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী। ৬ বোনের এক ভাই তিনি। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালনে এখনো আছেন মমতাময়ী মায়ের পরশে, পদতলে। প্রাণোচ্ছ্বল এই মানুষটির সেই মা এখন সবকিছু, আশা-ভালোবাসা-ভরসার কেন্দ্রস্থল।
১৯৮১ সালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন থেকে লেখালেখি শুরু। ১৯৯০ সালে ডিগ্রী পাস করার পর পুরোপুরি শুরু লেখালেখি ও সাংবাদিকতা। দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাও করেন ১৯৯০ সালে। সেই থেকে যাত্রা, বর্তমানে পুরো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন তিনি। খুজে নিয়েছেন কোথায় অসহায় মানুষ আছে, কোথায় মানুষের হাহাকার, যন্ত্রণা। দিন শেষে দাঁড়িয়েছেন সেইসব অসহায়-নির্যাতিত-ক্ষুধার্ত মানুষের পাশে।
জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক। কৃতি এই সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান চৌধুরীর জন্মদিনে আমাদের গ্রুপ অব কোম্পানি পরিবােরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা।
এই দিনে জন্মদিন উপলক্ষে দেশের বাইরেসহ নানা জায়গা থেকে জানানো হয় শুভেচ্ছা। এ উপলক্ষে আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয় ছিল ফুলে ফুলে ভরপুর।
জন্মদিনে হাসি-আনন্দের এই পরিবেশে উৎফুল্ল চিত্তে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের এইদিনে মহান অল্লাহতায়ালা আমাকে এই ভুবনে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ ও ঋণী আমার জন্মদাতা পিতা ও মাতার প্রতি। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি সারাটাজীবন বেচে থাকতে চাই। চাই আপনাদের ভালোবাসা। আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই । বিশেষ করে সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষের পাশে দাড়াতে চাই। প্রতিবছর আমার এই জন্মদিন আমাকে সেই কথায় মনে করিয়ে দেয় যে আমার হায়াত আরেকটা বছর বাড়লো, আমাকে মানুষের জন্য কিছু করে যেতে হবে। আজ আপনারা যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, দেশ- বিদেশ থেকে ফােনে আমার খোজ খবর নিয়েছেন তাদের প্রত্যেকর কাছেই আমার ভালোবাসা ও শুভকামনা রইল।
আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সহ সম্পাদক সাংবাদিক রিমন রশ্মি বড়ুয়া, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, মাওলানা নুর মোহাম্মদ, মোহাম্মদ তারেক, সারোয়ার আহমেদ সুমন, মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মাসুদ মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ কানুন মিয়া প্রমুখ।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited