শিরোনাম
আনোয়ারায় প্রতিনিধি : | ০৫:০১ পিএম, ২০২২-০১-০৫
চট্টগ্রামের আনোয়ারা নির্বাচনী সহিংসতায় অংকুর দত্ত (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সে গুরুতর জখম হয়। পরে আনোয়ারা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে ওখানে তার মৃত্যু হয় ।নিহত অংকুর দত্ত সিংহরা গ্রামের নেপাল দত্তের ছেলে। স্থানীয়রা জানান, সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বর্তমান মেম্বার রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, অজ্ঞান অবস্থায় সিংহরায় নির্বাচনি সহিংসতায় আহত হওয়া এক ব্যক্তি আনা হয়েছিলো আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। হয়তো ওখানেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার। তিনি বলেন, সকাল সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক’শ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অংকুর দত্ত নামের এক যুবক আহত হয়। পরে মেডিকেল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited