শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৪:৪১ পিএম, ২০২২-০৩-১৯
সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় নিম্ন আয়ের ১ লক্ষ ৬৫ হাজার ১’শ ৩১ জন সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য পাবে। দুই কিস্তিতে তারা এই পণ্য পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ। আর দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।এ উপকারভোগী কারা হবেন গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের আগের ভাতাভোগীদের সঙ্গে প্রান্তিক পর্যায়ের আরও নিম্ন আয়ের মানুষই এ ফ্যামিলি কার্ড পেয়েছেন। এই কার্ড যারা পেয়েছেন কম দামের টিসিবির পণ্য পাবেন। আর এটি মূলত কোভিড-১৯ কালীন সময়ে নগদ সহায়তা পাওয়া পরিবারের সঙ্গে পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার দারিদ্রতার সূচক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এ তালিকা তৈরি করা হয়েছে।জেলায় ৫৩ জন ডিলারের মাধ্যমে টিসিবির এ পণ্য বিক্রি করা হবে। উপকারভোগীরা প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল পাবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited