শিরোনাম
সংবাদদাতা, নরসিংদী | ০৪:৫৬ পিএম, ২০২২-০৩-১৯
ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়া আরও বিনিয়োগ বাড়াতে চায়। আগামী দিনে এখানে কোরিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। শনিবার (১৯ মার্চ) নরসিংদীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান কোরিয়ার রাষ্ট্রদূদ। নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) এর সদস্যরা। কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশে এক দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে কোরিয়া। আমরা এর পরিমাণ দুই বিলিয়নে উন্নীত করতে চাই। এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোরিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ ও বাণিজ্যে কাস্টম ক্লিয়ারেন্স ও ট্যাক্সের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ দুটি বিষয় আরও সহজ করার দাগিদ দেন তিনি। অপর এক প্রশ্নের জবাবে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যু পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যে এখনও প্রভাব পড়েনি। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ফেয়ার ইলেকট্রনিক্সের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন, পরিচালক মুতাসিম দালান, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited