বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অনাস্থা ভোটের আগে বিক্ষোভের ডাক ইমরান খানের 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৫৮ এএম, ২০২২-০৪-০৩

অনাস্থা ভোটের আগে বিক্ষোভের ডাক ইমরান খানের 

অনাস্থা প্রস্তাবে ভোটের প্রাক্কালে, বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদের উদ্দেশ্য করে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেলিভিশনে সরাসরি প্রশ্ন-উত্তর সেশনে অংশ নিয়ে ইমরান খান তরুণদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানান। টেলিভিশন বক্তব্যে তিনি বলেন রোববারের (৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ ভোটের জন্য একাধিক পরিকল্পনা করেছেন তিনি এবং পুরো জাতিকে চমক দেবেন। প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় অধিবেশনে তার দলের কৌশল সম্পর্কেও তার মত পরিবর্তন করেছেন বলে জানা গেছে।

একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে অনাস্থা প্রস্তাবের বিতর্কের সময় উপস্থিত থাকবেন সংসদে। তিনি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের রোববারের কার্যক্রমে অংশ নিতে এবং তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের সোচ্চার প্রতিবাদের নির্দেশ দিয়েছেন।
দেশটির গণমাধ্যম ডনকে তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন যে রোববার অনাস্থা ভোট স্থগিত করার যে আহ্বান জানিয়েছিল ইমরান খানের দল প্রত্যাহার করা হয়েছে এবং দলের হয়ে তিনিই নেতৃত্ব দেবেন তিনি। শনিবার( ২ এপ্রিল) রাতে অন্তত ১৪০ জন দলের আইনপ্রণেতা প্রধানমন্ত্রীর ডিনার পার্টিতে অংশ নেন বলে দাবি করেছেন ফুয়াদ চৌধুরী। বিরোধী দলীয় নেতাদেরও সংসদে কথা বলার সুযোগ থাকবে বলে জানান তিনি। জিও নিউজ, নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ক্ষমতাসীন দল তাদের বিক্ষোভকারীদের ডি-চক এবং সংসদ ভবনের মূল ফটক পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

 সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দেশটির তথ্যমন্ত্রী। সংবিধান অনুযায়ী সবকিছুই চলছে বলে দাবি করেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট রোববার (৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছিলেন। গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। গত ২৮ মার্চ জাতীয় পরিষদে আলোচনার জন্য অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাব নিয়ে এখনো আলোচনা শুরু হয়নি। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন দিন থেকে সর্বোচ্চ সাত দিন সময় নেওয়া যায়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর