বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইপিএল খেলার কাটাকাটির জেরে ভাই খুন, বোন হাসপাতালে 

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:২৩ পিএম, ২০২২-০৪-০৬

আইপিএল খেলার কাটাকাটির জেরে ভাই খুন, বোন হাসপাতালে 

 

হাটহাজারী থানার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারে আইপিএল খেলায় বাজি ধরে কথা কাটাকাটির জেরে মো. ফারুক নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় মো. ফারুকের বোন জেসমিন আক্তার আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মো. ফারুক কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকার কুরবান আলীর ছেলে বলে জানা গেছে। তিনি আমান বাজার এলাকায় নাজিম কলোনিতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় বাসিন্দা ও নিহত ফারুকের পরিবার সূত্রে জানা যায়, চায়ের দোকানে আইপিএলের দল পছন্দ অপছন্দ নিয়ে কথা কাটাকাটি হয় ফারুক ও ফয়সালের। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ফয়সাল ১৫-২০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে ফারুককে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে মারধর করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে ফারুক ও তার বোন জেসমিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। বোন জেসমিন হাসপাতালে কিৎসাধীন রয়েছে। খুনের ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে  জানিয়েছেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। তিনি বলেন, আইপিএল খেলায় বাজি ধরা নিয়ে ওই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক ও বোন জেসমিনকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। এ অবস্থায় স্থানীয় লোকজন ফারুক ও জেসমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনেন। সেখানে মঙ্গলবার রাত ১টার দিকে ফারুককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেসমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর