শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৫ পিএম, ২০২২-০৪-১১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বোয়িং ৭৭৭ বিমানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে বোয়িং ৭৩৭। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ বিমান রাখা ছিল। রোববার দুপুরে একটি বোয়িং ৭৩৭ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারে নেওয়ার সময় পেছন থেকে তা বোয়িং ৭৭৭ বিমানটিকে ধাক্কা দেয়। এতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র্যাডম নষ্ট হয়ে গেছে। আর বোয়িং ৭৩৭- এর লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি সোমবার বিমান দুটি পরিদর্শনে হ্যাঙ্গারে যান। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited