শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৪৬ পিএম, ২০২২-০৫-১৬
ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাভা দ্বীপে বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। গুরুতর আহত আরও ১৯ পর্যটক। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত না হলেও অভিযোগ উঠেছে, ওই সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন বাসের চালক। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
পূর্ব জাভার ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান জানিয়েছেন, সোমবার (১৬ মে) প্রাদেশিক রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশীয় পর্যটক বহনকারী বাসটি মধ্য জাভার ডিয়াং মালভূমি থেকে ফিরছিল। পথিমধ্যে মোজোকারতো টোল রোডে একটি বিলবোর্ডে ধাক্কা দেয় সেটি। টেলিভিশনের খবরে দেখা গেছে, পুলিশ ও চিকিৎসাকর্মীরা দুর্ঘটকবলিত বাস থেকে ভুক্তভোগীদের বের করছেন।
উসমান জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন।
তিনি জানান, পুলিশ এখনো বাসচালককে জিজ্ঞাসাবাদ করেনি। কারণ তিনি গুরুতর আহত হয়েছেন। মোজোকার্টোর চারটি হাসপাতালে মোট ১৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ায় প্রতি বছর বহু মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই নিয়মিত ঘটনা।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited