বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পিএসজিতে ফেরার ঘোষণা দিয়েই হ্যাটট্রিক এমবাপের

স্পোর্টস ডেস্ক :    |    ১২:২৪ পিএম, ২০২২-০৫-২২

পিএসজিতে ফেরার ঘোষণা দিয়েই হ্যাটট্রিক এমবাপের

মৌসুমের একেবারে শেষ ম্যাচ। শেষ ম্যাচে ঘরের মাঠে রেলিগেশনের মুখোমুখি থাকা মেটজের মুখোমুখি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচ শুরুর আগেই পার্ক ডি প্রিন্সেসে উপস্থিত দর্শকদের বিশাল এক খুশির খবর শোনালেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। সঙ্গে ছিলেন কিলিয়ান এমবাপে নিজে।

সেই খুশির খবর আর কিছু নয়, ২০২৫ সাল পর্যন্ত- অর্থ্যাৎ আগামী তিন বছরের জন্য পিএসজির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপে। রিয়াল মাদ্রিদে যাওয়ার যে গুঞ্জন ছিল, সেটাকে উড়িয়ে দিয়ে পিএসজিতেই থাকার ঘোষণা দিলেন এমবাপে নিজে। সেই ঘোষণার পরই ফ্রেঞ্চ লিগ মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নামে মেসি-নেইমার-এমবাপেরা। মাঠে নেমেই গোল উৎসবে মেতে ওঠেন ফরাসি জায়ান্টরা। রীতিমত হ্যাটট্রিক করে বসেন কিলিয়ান এমবাপে। ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর যেন রীতিমত জ্বলে উঠলেন ফরাসি এই স্ট্রাইকার। যে কারণে মেটজকে হ্যাটট্রিকে ভাসিয়েছেন তিনি।

সব মিলিয়ে মেটজকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। ৫৮ মিনিটেই লাল কার্ড দেখেন মেটজের ফুটবলার বউবাকার ট্রাওর। ফলে প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদেরকে। যদিও ১০ জনের দলে পরিণত হওয়ার পর মাত্র একটি গোল হজম করেছেন তারা। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক ছাড়াও পিএসজির হয়ে গোল করেন নেইমার এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয়ে ৩৮ ম্যাচ শেষে মোট ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের পয়েন্ট ৭১।

পিএসজিতে থাকার ঘোষণা দিয়ে মাঠে নামার পর ম্যাচের প্রথম আধঘণ্টাতেই মেটজকে নাচিয়ে ছাড়েন এমবাপে। প্রথম আধঘণ্টাতেই জোড়া গোল করে বসেন তিনি। ২৫ মিনিটে করেন প্রথম গোল। ২৮তম মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। এই গোলে পুরোপুরি অবদান লিওনেল মেনির। ৩১ মিনিটে তৃতীয় গোল করে বসেন নেইমার। পিএসজির হয়ে শততম গোল করলেন ব্রাজিলিয়ান এই তারকা। ২৫ থেকে ৩১ মিনিট, এই ছয় মিনিটেই ৩ গোল হজম করে বসে মেটজ।

প্রথমার্ধ শেষ হলো পিএসজির ৩-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ম মিনিটেই (ম্যাচের ৫০ মিনিট) চতুর্থ গোল করে পিএসজি। সে সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন কিলিয়ান এমবাপে। এ নিয়ে লিগ ওয়ানে ২৮তম গোল করেন এমবাপে। সে সঙ্গে লিগের গোল্ডেন বুটও নিশ্চিত করে নিলেন তিনি। ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন মেটজের ফুটবলার বউবাকার ট্রাওর। ৬৭ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর