বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে বি এম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ১০:৪৭ এএম, ২০২২-০৬-০৫

সীতাকুণ্ডে বি এম কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

 সীতাকুণ্ডের সোনাইছড়ির কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেনার ডিপোতে গতকাল শনিবার (৪-জুন) রাতে ১০ টায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন তিন শতাধিক। পুলিশ ও ফায়ার সার্ভিসের ২০ জন কর্মীও আহত হয়েছেন। এক পুলিশ সদস্যের পা উড়ে গেছে। ঘটনাস্থলে মারা গেছেন ৩ জন। হাসপাতালে ভর্তি করার পর মারা গেছেন ২ জন। নিহতদের একজনের নাম মোমিন (২৫)। তিনি বাঁশখালীর ছনুয়া গ্রামের মাস্টার ফয়েজ আহমদের ছেলে। নিহত অন্যদের পরিচয় জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কেউ নিশ্চিত হতে না পারলেও বিস্ফোরণের আগে ও পরের অগ্নিকাণ্ডে পণ্যভর্তি অনেক কন্টেনার উড়ে এবং পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট রাত আড়াইটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। এদিকে চমেক বার্ন হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন তিনজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহত পুলিশের ৬ সদস্যকে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মানুষের মধ্যে ৩২ জনের নাম জানা গেছে। তারা হলেন জমিরুল ইসলাম (৩০), সোহেল রানা (২২), ফয়সল সিকদার (৩০), মো. চান মিা (৩০), নূর মোহাম্মদ (২০), রাজু (৩৮), রতন কারণ (৫৪), মো. শরিফ (২১), রাকিব (২২), ইফাদ (১৬), মো. মফিজ (৩০), মো. জাকির হোসেন (৫২), সালাউদ্দিন (৩৫), রাজিব মণ্ডল (৪২), নজরুল (৩৮), সালাউদ্দিন (৩৫), মামুন মিয়া (২৭), মোরশেদ (৩৫), আরিফ আল মামুন (২৮), মো. রুবেল (৩১), আবদুল হাশিম (৩৮), মো. বাবলু (৩০), আলী আহমেদ (৩১), মো. জাহাঙ্গীর (৩৬), মো. মহিউদ্দিন (৩৬), মো. নাসির (৩০), ইমরুল কায়সার (২২), রাকিব ইসলাম (১৮), নোমান (২৮) ও রাশেদ (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, সীতাকুণ্ডের কাশেম জুট মিলস সংলগ্ন বিএম কন্টেনার ডিপো চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ স্মার্ট গ্রুপের একটি প্রতিষ্ঠান। সাত হাজার টিইইউএস ধারণক্ষমতার এই কন্টেনার ডিপোতে গতকাল সাড়ে ৪ হাজারের মতো কন্টেনার ছিল। এর মধ্যে ১৬টি কন্টেনার ছিল হাইড্রোজেন পার অঙাইড। নিজেদের অপর একটি কারখানায় উৎপাদিত অত্যন্ত দাহ্য এই কেমিক্যাল ভর্তি কন্টেনারগুলো ডিপোর এক পাশে ছিল। এই কন্টেনারগুলোর একটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় গতকাল রাত ৯টায়।

 এখনও এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, হাইড্রোজেন পার অঙাইড এত বেশি দাহ্য পদার্থ যে, সামান্য উৎস থেকেই এগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ডিপোতে রক্ষিত ১৬টি কন্টেনারের একটিতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর জানানো হয় শিল্প পুলিশকে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিভানোর জন্য কাজ শুরু করে। পুলিশও অবস্থান নেয় ঘটনাস্থলে। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল ফায়ার সার্ভিস। কিন্তু রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ বিপুল শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সীতাকুণ্ডের বিস্তৃত এলাকার পাশাপাশি হাটহাজারী, রাউজান ও মীরসরাইয়ের অনেক এলাকা কেঁপে ওঠে। অনেক উপরে উঠে যায় কন্টেনারসহ নানা পণ্য। আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বিশাল কন্টেনার ডিপোর পাশাপাশি সন্নিকটস্থ দুটি বাড়িতেও আগুনের বিস্তার ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর