শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৩ পিএম, ২০২২-০৬-০৫
রোববার (৫ জুন-’২২) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই হজ ফ্লাইটটি ৪১০ জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমানের এ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর পৌণে ১টায় জেদ্দায় পৌঁছার কথা।
এর আগে, গত শুক্রবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করেন।
এদিকে, প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫শ’ ৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসেবে ২৮ হাজার ৭শ’ ৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে, প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে বিমানের। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫ টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫ টি ফ্লাইটের ৫১ টি জেদ্দায় ও ১৪ টি মদিনায় পরিচালিত হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited