বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী মাসে

স্পোর্টস ডেস্ক :    |    ০৬:৩৫ পিএম, ২০২২-০৭-০৭

ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে আগামী মাসে

রাজনৈতিক বৈরিতার কারণ ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ আর দেখা যায় না।  বিশ্বকাপ আর এশিয়াকাপ ছাড়া দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ শেষবার মুখোমুখি হয়েছিল গত ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

ওই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।  অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের মুখোমুখি লড়াই করবে বাবর-কোহলিরা।

তবে তার আগেই আগস্টে আরেকবার দেখা হয়ে যেতে পারে ভারত-পাকিস্তানের। সেটি এশিয়া কাপে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপের এবারের আয়োজক শ্রীলংকা। টুর্নামেন্টটি আগামী ২৭ আগস্ট মাঠে গড়ানোর কথা, শেষ হবে ১১ সেপ্টেম্বর। 

চূড়ান্ত সূচি এখনও ঠিক না করা হলেও ধারণা করা হচ্ছে টুর্নামেন্ট শুরুর পরদিন ২৮ আগস্ট সন্ধ্যা সাতটা বা আটটায় অনুষ্ঠিত হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

লঙ্কান গণমাধ্যমের প্রতিবেদন এমনটাই বলছে।  

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে, সর্বোচ্চ সংখ্যক দর্শক।

আর ২৮ আগস্ট রোববার, তথা ছুটির দিন। এদিন ম্যাচটি অনুষ্ঠিত হলে, স্টেডিয়াম পরিপূর্ণ থাকবে। এতে করে ম্যাচ থেকে সর্বোচ্চ আয় হবে।

শ্রীলংকা ক্রিকেট বোর্ড চায়, ম্যাচটি থেকে সর্বোচ্চ আয় আসুক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলসহ সম্প্রচারকারী এবং স্ট্রিমাররাও চাইছে সর্বাধিক টিআরপি।

তাই আপাতত ২৮ আগস্টই ম্যাচটির সম্ভ্যাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এশিয়া কাপে অবশ্য সবচেয়ে সফল দল ভারত। ২০১৮ সালে সর্বশেষ এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।  ভারত এশিয়া কাপ জিতেছে মোট ছয়বার। শ্রীলংকা পাঁচবার এবং পাকিস্তান জিতেছে দুইবার।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর