শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:১৫ এএম, ২০২২-০৭-২৩
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জুলাই) সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইন জারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে প্রায় এক দশক ধরে চলা গৃহযুদ্ধের এটি ছিল সর্বশেষ সংঘর্ষের ঘটনা।
ত্রিপোলি অ্যাম্বুলেন্স ও জরুরি সার্ভিসের মুখপাত্র ওসামা আলী জানান, সংঘর্ষের ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক।
ত্রিপোলির অন্যতম শক্তিশালী বাহিনী, আরএডিএ'র সদস্যদের শুক্রবার সকালে বেশিরভাগ কেন্দ্রীয় এলাকার দেখা গেছে। তেল সমৃদ্ধ লিবিয়া ২০১১ সাল থেকে অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছে। স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি চার দশক ক্ষমতায় থাকার পর উৎখাত হয়েছিল সে সময়। এরপর থেকেই সহিংসতা চলছে লিবিয়ায়।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited