শিরোনাম
সংবাদদাতা, সাতক্ষীরা : | ০৪:৫৭ পিএম, ২০২০-০৯-১৭
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাইপথে আসা জব্দকৃত বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিদপ্তরে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮’শ টাকা মুল্যের উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১৭ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার ৩৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, দুই’ শ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট এবং দুই হাজার প্যাকেট বিড়ি, সিগারেটসহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্য।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি খুলনা বিভাগীয় সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।
বিজিবি জানায়, বিগত ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা মালিকবিহীন এ সব মাদকদ্রব্য বিজিবি কর্তৃক জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited