শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫৪ এএম, ২০২২-০৮-০৪
তুরস্কে পণ্যের মূল্য বেড়েই চলেছে। চলতি বছরের জুলাইতে দেশটির মূল্যস্ফীতি নতুনভাবে বেড়ে ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এ সময় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৯ শতাংশে। তাছাড়া ডলারের বিপরীতে লিরার পতনও অব্যাহত রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের মূল্য বেড়ে আকাশচুম্বী হওয়ায় দেশটির মূল্যস্ফীতিতে এমন প্রভাব পড়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, তুরস্কে মূল্যস্ফীতির হার বাড়া শুরু হয় গত শরৎ থেকে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৫০০ পয়েন্টভিত্তিতে সুদের হার কমানোর ফলে মূলত মূল্যস্ফীতি শুরু হয়। তুরস্কের পরিসংখ্যান বিভাগ জানায়, মাসিকভিত্তিতে জুলাইতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে দুই দশমিক ৩৭ শতাংশ। যদিও এই হার রয়টার্সের পূর্বাভাস দুই দশমিক নয় শতাংশ থেকে কম।
ক্যাপিটাল ইকোনমিক্সের সিনিয়র উদীয়মান বাজার অর্থনীতিবিদ জেসন টুভে বলেছেন, বার্ষিক মূল্যস্ফীতি শীর্ষে পৌঁছে যেতে পারে। মুদ্রার তীব্র উত্থান-পতনও ঝুঁকিপূর্ণ। ভোক্তা মূল্যের সবচেয়ে বড় বার্ষিক বৃদ্ধি ছিল পরিবহন খাতে। এক্ষেত্রে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১৯ দশমিক ১১ শতাংশে। তাছাড়া খাদ্য ও নন-অ্যালকোহল পানীয়তে মূল্য বেড়েছে ৯৪ দশমিক ৬৫ শতাংশ।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অর্থনৈতিক প্রভাব, একই সঙ্গে লিরার ক্রমাগত পতনের কারণে এই বছর মূল্যস্ফীতি বেড়েছে। গত বছর মার্কিন ডলারের বিপরীতে মুদ্রাটির ৪৪ শতাংশ পতন হয়, যা এই বছর আরও ২৭ শতাংশ কমেছে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited