বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ছয় গোল দিয়ে লিগ শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক :    |    ১২:০১ পিএম, ২০২২-০৮-০৬

ছয় গোল দিয়ে লিগ শুরু বায়ার্নের

  বুন্ডেস লিগা বায়ার্ন মিউনিখের অনেকটা নিজস্ব সম্পত্তিই হয়ে গেছে। নতুন মৌসুমের শুরুটাও তারা করল সেভাবেই।

  প্রতিপক্ষকে ছয় গোল দিয়ে দারুণ শুরু করেছে তারা। মৌসুমের শুরুর শিরোপা জার্মান সুপার কাপ জেতা দলটি যেন বাকিদের জন্য লিগের প্রথম ম্যাচেই দিয়ে রাখল বড় বার্তা।

  শুক্রবার রাতে ২০২২-২৩ আসরের উদ্বোধনী ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলে হারিয়েছে বায়ার্ন। জোড়া গোল করেন জামাল মুসিয়ালা আর একবার করে জালে বল পাঠান জসুয়া কিমিখ, বাঁজামাঁ পাভার্দ, সাদিও মানে ও সের্গে জিনাব্রি।

  ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায় বায়ার্ন। পঞ্চম মিনিটে কিমিখ অনেক দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্দ।

  ২৯তম মিনিটে বায়ার্নের জার্সিতে গোলের খাতা খুলেন সাদিও মানে। হেডে গোল করেন গ্রীষ্মের দলবদলে লিভারপুল থেকে আসা এই তারকা ফুটবলার। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। আর বিরতির একটু আগে স্কোরলাইন ৫-০ করেন জিনাব্রি।

  ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। কিন্তু তাতে ম্যাচে বাড়েনি নূন্যতম রোমাঞ্চও। পরে ৮৩তম মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন ১৯ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার মুসিয়ালা। বড় জয় নিয়েই বুন্ডেস লিগা শুরু করে বায়ার্ন।  

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর