বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কাবুলে বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:৪৯ পিএম, ২০২২-০৮-০৬

কাবুলে বিস্ফোরণ, নিহত ৮

  আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় শিকার করেছে। স্থানীয় সময় শুক্রবার শিয়া অধ্যুষিত এলাকায় ওই হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

  স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৮ জন। অপরদিকে আইএস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন হতাহত হয়েছে।

  কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, একটি জনবহুল এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে আহতদের সহায়তা করতে লোকজন এদিক সেদিকে ছোটাছুটি করছে।

  নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির একটি ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

  ওই কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণে আহতদের মধ্যে বেশির ভাগের অবস্থাই বেশ গুরুতর। আফগানিস্তানে ২০১৪ সাল থেকে সক্রিয় হয়ে উঠেছে আইএস। গত বছরের আগস্টে তালেবান দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে আইএসকে সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

  এই কট্টরপন্থি জঙ্গি গোষ্ঠী আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যেসব হামলা হয়েছে সেগুলোর দায় স্বীকার করেছে। এসব হামলার বেশিরভাগই সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের ওপর চালানো হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর