বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ন্যাটো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১২:০২ পিএম, ২০২২-০৮-১১

ন্যাটো পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলছে: রাশিয়া

পরমাণু শক্তির অধিকারী নয় এমন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে ন্যাটো, যা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির লঙ্ঘন। তাছাড়া এর মাধ্যমে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ দাবি করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরস্ত্রীকরণ পর্যালোচনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদল মূলত এই বার্তা তুলে ধরেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ইগর ভিশনেভেটস্কি বলেন, ন্যাটো জোট প্রকাশ্যে নিজেকে একটি পরমাণু জোট বলে ঘোষণা দিয়েছে। জোটের প্রধান সদস্য যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র নেই এমন দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে।

রাশিয়ার এ কর্মকর্তা আরও বলেন, এনপিটির এক ও দুই নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে পরমাণু অস্ত্রের বাস্তব পরীক্ষা চালানো হচ্ছে। এই ধরনের তৎপরতা শুধুমাত্র আন্তর্জাতিক ও ইউরোপীয় নিরাপত্তার ওপর উল্লেখযোগ্যভাবে নেতিবাচক প্রভাব ফেলবে না বরং এটি পরমাণু সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, মস্কোর অবস্থান হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্রগুলো অবশ্যই তার নিজস্ব ভূখণ্ডের ভেতরে সরিয়ে দিতে হবে, পরমাণু অস্ত্র মোতায়েনের জন্য ইউরোপে যেসব অবকাঠামো গড়ে তোলা হয়েছে তা ধ্বংস করতে হবে ও নাটোর যৌথ পরমাণু মিশন বাতিল করতে হবে। সূত্র: পার্সটুডে

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর