বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় উদ্ধারকর্মীসহ নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:১৭ পিএম, ২০২২-০৮-২১

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় উদ্ধারকর্মীসহ নিহত ৩২

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় অপর একটি বাসের চাপায়।  
রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।  

খবরে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ঘটে। আর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে। সেখানে মানুষের ভিড়ের মধ্যে একটি লরি ওঠে যায়।  

গাজিয়ান্তেপে প্রথমে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। তখন সেখানে উদ্ধারতৎপরতা চালাতে ছুটে আসেন অগ্নিনির্বাপক ও জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে সেখানে সাংবাদিকেরাও উপস্থিত হন। আর ঠিক এমন সময়ই সেখানে দ্রুতগতির একটি বাস উপস্থিত লোকদের জটলার মধ্যে উঠে যায় এবং প্রায় ২০০ মিটার দূরে গিয়ে উল্টে যায়।  

গাজিয়ান্তেপের দুর্ঘটনার একটি ছবিতে দেখা গেছে, বাসটির ধাক্কায় সেখানে থাকা একটি অ্যাম্বুলেন্স দুমড়েমুচড়ে গিয়েছে। ঘটনায় নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, উদ্ধারকর্মী ও সাংবাদিক রয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করে গাজিয়ান্তেপের গভর্নর এক টুইট বার্তায় জানিয়েছেন, সেখানকার বাসচাপায় ১৬ জন নিহত ব্যক্তির মধ্যে তিনজন অগ্নিনির্বাপক কর্মী, দুজন জরুরি উদ্ধারকর্মী ও দুজন সাংবাদিক রয়েছেন। তুরস্কের সাংবাদিক ইউনিয়নও ওই ঘটনায় দুজন সাংবাদিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এখানকার দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা ২১ জন।  দেশটির বিচারমন্ত্রী এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

দ্বিতীয় দুর্ঘটনার বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, ১৬ ব্যক্তি নিহতের পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর