শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫৭ পিএম, ২০২২-০৮-২৪
গ্যাস সিলিন্ডার, নির্মাণ সামগ্রীসহ সব ধরনের অবৈধ মালামালের প্রবেশ ঠেকাতে এবার জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট। ন্যাশনাল গ্যাস গ্রীড লাইনের ওপর যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব এ চেকপোস্টে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র্যাব, আনসার সদস্য, ওয়াসা, সিটি করপোরেশন, সিডিএ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সরকারি সকল দফতরের প্রতিনিধিরা।
বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উচ্চ চাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে যানবাহন চলাচলে বসানো হয়েছে চেকপোস্ট। লাইসেন্সবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল সীমিত করা হয়েছে।
এছাড়াও জঙ্গল সলিমপুরে প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি মাত্র রাস্তা খোলা থাকবে। সেটি হলো চেকপোস্টের রাস্তা। যদি কেউ জঙ্গল সলিমপুরে প্রবেশ করতে চায়, এ চেকপোস্ট দিয়ে প্রবেশ করতে হবে। যাওয়া-আসার সময় বেশকিছু সিএনজি অটোরিক্সা ও গাড়ির কাগজপত্র যাচাই করে চালকদের সতর্ক করা হয়েছে।চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর উচ্চ চাপবিশিষ্ট চট্টগ্রাম রিং-মেইন গ্যাস পাইপলাইনের ওপর দিয়ে জঙ্গল সলিমপুর এর ছিন্নমূল ও আলীনগর যাওয়ার বিকল্প পথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরে প্রবেশমুখে বসানো হয়েছে চেকপোস্ট।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited