শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২২-০৮-২৫
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ( ২৪ আগস্ট) তার উপ-যোগাযোগ পরিচালক কেলসি ডনোহুয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত মঙ্গলবার জিল বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
এক বিবৃতিতে কেলসি ডনোহুয়ে বলেন, জিল বাইডেন ডেলাওয়্যারের পারিবারিক বাড়িতে থাকবেন যতক্ষণ না তার আবার পরপর দুটি নেগেটিভ ফল আসে। এদিকে হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল বুধবার আবারও নেগেটিভ এসেছে।
জিল বাইডেনেরও এর আগে দুবার করোনার ফল নেগেটিভ আসে। তিনি রোববার সাউথ ক্যারোলিনা থেকে ডেলাওয়্যারে যান।
গত ১৫ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন জিল বাইডেন। তখন তার সর্দির মতো উপসর্গ দেখা যায়। ওই সময় ফার্স্ট লেডিকে অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিডে দেওয়া হয়। এর আগে গত ২১ জুলাই প্রথমবার করোনায় আক্রান্ত হন জো বাইডেন। এরপরেও তিনি আবারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সূত্র: এনডিটিভি
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited