বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

৭০ নয়, মাধ্যমিক পাস করছে ২৫ শতাংশ মেয়ে!

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৭ পিএম, ২০২২-০৯-১৯

৭০ নয়, মাধ্যমিক পাস করছে ২৫ শতাংশ মেয়ে!

 

সরকারি হিসাবে ৭০ শতাংশ মেয়ে শিক্ষার্থী মাধ্যমিক পাস করে বললেও ২৫ শতাংশ মেয়ে শিক্ষার্থী মাধ্যমিক পাস করছে বলে দাবি করেছেন মালালা ফান্ডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানসেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে মালালা ফান্ড, গণসাক্ষরতা অভিযান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 
মোশাররফ তানসেন বলেন, ক্রমান্বয়ে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়ছে মাধ্যমিকে, তার চেয়ে কমছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক শেষ করা মেয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ২৫ থেকে ৩০ শতাংশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব অর্থনৈতিক ফোরাম কর্তৃক অনুষ্ঠিত আগ্রগতির হার অনুযায়ী, মেয়ে ও ছেলে শিশুদের ১২ বছরের গুণগতমানসম্পন্ন শিক্ষা দানের ক্ষেত্রে আমরা এখনও প্রায় ১০০ বছর পিছিয়ে আছি। টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে নিউইয়র্ক শহরে ১৯ সেপ্টেম্বর রূপান্তরমূলক শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বিশ্বের সকল রাষ্ট্রের সরকার, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং শিক্ষা অধিকার কর্মীদেরকে একত্রিত করছে।  মেয়েদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, মেয়েদের শিক্ষার বিষয়ে ঐক্যমত হতে হবে এবং মেয়েদের উদ্দেশ্যে করা পূর্ব প্রতিশ্রুতিসমূহ পালনে বিশ্ব নেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আরো বলা হয়, শিক্ষার বৈশ্বিক সংকট ক্রমান্বয়ে আরও খারাপ হচ্ছে। মহামারি, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যুদ্ধ-সংঘাত শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন করে তুলছে।   আসন্ন শীর্ষ সম্মেলন মেয়ে শিশুদের শিক্ষার ব্যাপারে আয়োজকরা চারটি দাবি জানিয়েছেন-
১. মেয়েদের মতামতের মূল্যায়ন করা। রূপান্তরমূলক শিক্ষা সম্মেলনের প্রস্তুতি থেকে শুরু করে এর ফলোআপসহ সকল পর্যায়ে এবং জবাবদিহিতামূলক কার্যক্রমে অর্থপূর্ণভাবে মেয়েদের সম্পৃক্ত করা। 
২. ন্যায্যতাভিত্তিক শিক্ষাবিষয়ক বৈশ্বিক কর্মপন্থা তৈরি করা। স্বল্প আয়ের এবং উচ্চ আয়ের দেশগুলোর অঙ্গীকারকে সমন্বিত করা যা তাদের সামর্থ্যকে প্রতিফলিত করবে শিক্ষাক্ষেত্রে অর্থায়ন এবং নীতিগত কাঠামো নিশ্চিত করবে।
৩. নেতাদের জবাবদিহিতার আওতায় আনা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মসূচি গ্রহণ করতে হবে।  
৪. আফগানিস্তানের জন্যে শিক্ষা সম্মেলনের একটি এখন লক্ষ্য হওয়া উচিত। আফগানিস্তান, পৃথিবীর একমাত্র দেশ যেখানে মেয়েদের মাধ্যমিক শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  
একইসঙ্গে, সম্মেলনের ঘোষণার মাধ্যমে আন্তজাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্যের জন্য আবেদন জানান আয়োজকেরা। সংবাদ সম্মেলনের আরও বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের ভাইস চেয়ার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটস প্রসেফর ড. মুনজুর আহমেদ, পপির নির্বাহী পরিচালক মোর্শেদ আলম সরকার, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কে এম এনামুল হক ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নির্বাহী প্রধান কানিজ ফাতেমা।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর