বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিদ্যুৎ বিপর্যয়ের রাতে রাজধানীতে ২৪ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৬ পিএম, ২০২২-১০-০৫

বিদ্যুৎ বিপর্যয়ের রাতে রাজধানীতে ২৪ ছিনতাইকারী আটক

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ার সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে— এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভ্ন্নি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৫ অক্টোবর) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক  এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় সুযোগে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম বেড়ে যাওয়ার খবরে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ ২৪ জনকে আটক করা হয়েছে।
তারা হলেন— রাজন (২২), বিল্লাল হোসেন (১৯), হৃদয় হোসেন (১৯), জসমত (১৫), এনামুল হক (২২), রানা (২৮), সুজন (২৬), শাহীন (২৬), বিল্লাল হোসেন (২৫), হৃদয় (১৯), মোবারক হোসেন (১৯), জনি (৩০), আবু বক্কর সিদ্দিক (২৪), মিলন চন্দ্র মন্ডল (৩৮), সুজন (২০), রিপন (৪০), আমান হোসেন (২০), শরিফ উদ্দিন(২১), রনি (২০), আরিফ হোসেন (২০), ইদ্রিস(২৯), নুর উদ্দিন (৫৪), সোহেল (১৯) ও আলামিন (৩২)। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, ব্লেড, কাঁচি, চাকু, খুরসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানা এলাকায় নিয়মিত ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল। মঙ্গলবার বিদ্যুৎ না থাকায় সুযোগে সংঘবদ্ধভাবে বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর