বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিলেটজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৪ লক্ষাধিক টাকা জরিমানা

সংবাদদাতা, সিলেট :    |    ০৩:৩৯ পিএম, ২০২২-১০-১২

সিলেটজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৪ লক্ষাধিক টাকা জরিমানা

 


সিলেট বিভাগজুড়ে বড়সর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। দিনব্যাপী অভিযানে পৃথক স্থানে ৩৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার (১০ অক্টোবর) এনফোর্সমেন্ট শুনানির মাধ্যমে এ জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ না করে টিলা/পাহাড় কর্তনের ফলে মোট ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ জরিমানা ধার্য করা হয়। সংশ্লিষ্টরা জানান- ৫ হাজার করে সুনামগঞ্জের সদর উপজেলার শাহেদ আলী লাকড়ি মিল ও একই এলাকার দয়াময় বেকারিকে জরিমানা করা হয়। সুনামগঞ্জ সদরের আনিছা লতিফিয়া অটো রাইস মিলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ১০ হাজার টাকা করে সিলেটের খাদিমনগর বিসিক এলাকার সিলকো ফার্মাসিউটিক্যাল, শ্রীমঙ্গলের সাতকরা রেস্টুরেন্ট, শাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট, সুনামগঞ্জ সদর উপজেলার শাহেদ আলী অটো রাইস মিল, শ্রীমঙ্গলের লিচু বাড়ি ইকো কটেজ, শ্রীমঙ্গলের হোটেল দিন-রাত্রি, শ্রীমঙ্গলের টং থাই ইকা, শ্রীমঙ্গলের গার্ডেন ভিউ রেস্ট হাউজ, শ্রীমঙ্গলের নিসর্গ নীরব ইকো কটেজ, শ্রীমঙ্গলের হিমাচল টুরিস্ট লজ, শ্রীমঙ্গলের হোটেল সন্ধ্যা, শ্রীমঙ্গলের হোটেল মুন, শ্রীমঙ্গলের হোটেল তাজমহল, শ্রীমঙ্গলের শান্তি বাড়ী ইকো রিসোর্ট-কে জরিমানা করা হয়। ১৫ হাজার করে জরিমানা করা হয়- বিসিক মৌলভীবাজারের মেসার্স ডেভেলাপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, বিসিক মৌলভীবাজারের মেসার্স মডার্ন ফার্নিচার এন্ড স’মিল ও বিসিক মৌলভীবাজারের মেসার্স মুকিত মেটালকে জরিমানা করা হয়। ২০ হাজার করে বিসিক মৌলভীবাজারের মেসার্স ঢাকা মেটাল, বিসিক মৌলভীবাজারে মেসার্স রফিক আয়রন এন্ড স্টিল, শ্রীমঙ্গলের কুটুম বাড়ী রেস্টুরেন্ট, সুনামগঞ্জের শান্তিগঞ্জের মেসার্স ফজলুর রহমান স’মিল ও বিসিক মৌলভীবাজারের মেসার্স আল-আমিন ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়। ২৫ হাজার করে শ্রীমঙ্গলের গ্রিন প্যালেস টি, শ্রীমঙ্গলের হোটেল আল মদিনা, সুনামগঞ্জের সোহাগ মসলা মিল, শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল ইন ও সুনামগঞ্জ সদরের নুর স’মিল-কে জরিমানা করা হয়। ৩৫ হাজার করে সুনামগঞ্জ সদরের মেসার্স রীনা স’মিল ও সবজান স’মিলকে জরিমানা করা হয়। সুনামগঞ্জ সদরের এ আর ট্রেডিং এন্ড কোং-কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাহাড় কর্তনের দায়ের সিলেট সদর উপজেলার দাসপাড়ার খালেদ ওসমানীকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর জালালাবাদ থানা এলাকার আখালিয়ায় টিলা কর্তনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে নাসির উদ্দিন নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইমরান আহমদ বলেন- ‘আমরা পরিবেশ রক্ষার্থে নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ এনফোর্সমেন্ট শুনানির মাধ্যমে এ জরিমানা করেছি এবং তাৎক্ষনিক ৬ লক্ষ ৬৮ হাজার ৫শত টাকা আদায় করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা তৎপর আছি। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর