শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২২-১০-১২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইবতেদায়ি মাদরাসা ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মাদরাসার উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে। বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন। আলোচনা সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবদান রয়েছে। এসময় শিক্ষক প্রতিনিধিবৃন্দ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষক প্রতিনিধিবৃন্দের বক্তব্য শোনেন এবং স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সুযোগ সম্প্রসারণে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited