শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:২৬ পিএম, ২০২২-১০-১৩
কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেল ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, বুধবার দিবাগত রাত থেকে বৃস্পতিবার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহর এবং আরেকজন ডক কর্মচারী রহমতের বলে ধারণা করা হচ্ছে। অন্য দুইজনের এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার সকালে তিনটি এবং রাতে পতেঙ্গা থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফ দিলে তারা স্রোতের টানে তলিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ডে তোলার সময় ‘এফভি মাগফেরাত’ নামের ফিশিং ভেসেলটি ডুবে যায়। সদরঘাট নৌথানার ওসি একরাম উল্লাহ বলেন, এফভি মাগফেরাতকে ডকে তোলার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ২নং বয়ারের সঙ্গে লেগে জাহাজটি ধীর ধীরে ডুবে যায়। এদিকে ফিশিং ভেসেল ডুবির ঘটনা তদন্তে নৌ বাণিজ্য দফতর থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited