শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৩:৪০ পিএম, ২০২২-১০-১৫
কর্ণফুলী নদীতে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তারা হলেন- ভোলার চরফ্যাশনের দক্ষিণ চর আইসা গ্রামের আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত জাহাজের আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কর্ণফুলী নদীর ইছানগরের সি রিসোর্স ঘাট এলাকায় ‘এফভি মাগফেরাত’জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন ৭ জন। এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তারা হলেন- এফবি মাগফেরাত জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আব্দুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ডক কর্মচারী রহমত আলী, ফিশিং মাস্টার জহিরুল ইসলাম। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরি মো. ফয়সাল।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited