বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:৪৭ পিএম, ২০২২-১০-১৫

পাকিস্তানি গণহত্যাকে স্বীকৃতির প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে

১৯৭১ সালে পাকিস্তান বর্তমান বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি চেয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ) প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন দুই প্রভাবশালী আইনপ্রণেতা। প্রেসিডেন্ট জো বাইডেনকে এই গণহত্যার স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না ও কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) নিম্নকক্ষে প্রস্তাবটি তোলেন। একই সঙ্গে এই ধরনের গণহত্যার জন্য পাকিস্তানের সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে।
রিপাবলিকান পার্টির সদস্য চ্যাবট এক টুইট বার্তায় জানিয়েছেন, আমরা অবশ্যই বছরের পর বছর গণহত্যার শিকার লাখ লাখ মানুষের স্মৃতিকে মুছে ফেলতে দেবো না। এই গণহত্যার স্বীকৃতি দিলে ঐতিহাসিক রেকর্ড সমৃদ্ধ হবে। পাশাপাশি অপরাধীরা একটা বার্তা পাবে যে অপরাধকে কখনো সহ্য করা বা ভুলে যাওয়া হবে না।
চ্যাবট বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা চালানো হয়েছে তা ভুলে যাওয়া হবে না। তাই তিনি ও রো খান্না গণহত্যার স্বীকৃতির দাবিতে প্রস্তাব উত্থাপন করেছেন।
কংগ্রেসম্যান রো খান্না টুইটে লেখেন, ১৯৭১ সালে লাখ লাখ জাতিগত বাঙালি ও হিন্দু নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন। তাই তাদের স্মরণে তিনি ও চ্যাবট প্রথম প্রস্তাব তোলেন।

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত

 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর