শিরোনাম
খবর বিজ্ঞপ্তি : | ০২:৩৯ পিএম, ২০২২-১১-১৯
ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন গতকাল সন্ধ্যায় মিলাদ উন নবী (সা.) উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে বক্তারা মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন দিক বিশেষ করে সহিষ্ণুতা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক ন্যায়বিচার সম্পর্কে তাঁর শিক্ষার কথা তুলে ধরেন।
পাকিস্তান হাইকমিশনার জনাব ইমরান আহমেদ সিদ্দিকী, মীলাদ উন নবীতে আগত অতিথিদের অভিনন্দন জানিয়ে বলেন নবী মুহাম্মদ (সাঃ) ছিলেন মানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। রাসুল (সাঃ) এর বাণীতে মানব জীবনের সকল দিক নির্দেশনা অর্ন্তভুক্ত রয়েছে। তিনি আরো বলেন, নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার সরূপ এই যে আমরা তাঁর শিক্ষাকে দৃঢ়ভাবে অনুসরণ করি।
এই অনুষ্ঠান উপলক্ষে হাইকমিশনের ভবনটি সুন্দরভাবে সজ্জিত এবং আলোকসজ্জা করা হয়। পাকিস্তান, উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই অনুষ্ঠানের পাশাপাশি, হাই কমিশন আরবি/কোরানিক ক্যালিগ্রাফির একটি প্রদর্শনীরও আয়োজন করে, যাতে মদীনা আল-মুনাওয়ারাহ-এর মসজিদে নববীর প্রধান ক্যালিগ্রাফারের শিল্পকর্ম অন্তর্ভুক্ত ছিল। আগত অতিথিবৃন্দ প্রদর্শনীতে সূক্ষ্ম শিল্পকর্মের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করায় হাই কমিশনের প্রশংসা করে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited