বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

 প্রথমবারের মতো মেয়েকে সামনে আনলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:১১ পিএম, ২০২২-১১-১৯

 প্রথমবারের মতো মেয়েকে সামনে আনলেন কিম জং উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রথমবারের মতো তার মেয়েকে প্রকাশ্যে আনলেন। শুক্রবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মূলখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় মেয়েকে সবার সামনে আনেন কিম। তবে মেয়েটির নাম জানা যায়নি। শনিবার (১৯ নভেম্বর) উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, শুক্রবার হোয়াসং- ১৭ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ সময় মেয়েকে নিয়ে হাজির হন দেশটির সর্বোচ্চ নেতা। কেসিএনের প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা রঙের জ্যাকেট পরে বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে কিমের মেয়ে। বাবার গায়ে বাদামি রঙের জ্যাকেট। বাবার হাত ধরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখছে সে। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিষয়ক গবেষক মিশেল ম্যাডেন বলেন, এই প্রথম কোনো উপলক্ষে কিম জং উনের মেয়েকে প্রকাশ্যে আনা হয়েছে। হয়তো যোগ্য উত্তরসূরি নিশ্চিতের অংশ হিসেবে মেয়েকে প্রকাশ্যে এনেছেন কিম।

‘বিষয়টি কোরিয়ার অভ্যন্তরীণ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে হয়তো মেয়েকে এভাবেই সবার সামনে নিয়ে আসবেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।’ এ গবেষক আরও বলেন, ধারণা করা হয় কিম জং উনের তিনটি সন্তান রয়েছে। যাদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। পর্যবেক্ষকদের দাবি- গত সেপ্টেম্বরে জাতীয় ছুটির দিন উদযাপনের একটি ভিডিওতে তার আরেক সন্তানকে দেখা যায়। ২০১৩ সালে উত্তর কোরিয়া ভ্রমণ করেছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান। তিনি বলেছিলেন, কিমের একটি মেয়ে সন্তান রয়েছে, যার নমা চু এ।

যুক্তরাষ্ট্র ঘোরবিরোধী হলেও নিয়মিত নাকি দেশটির বাস্কেটবল ম্যাচগুলো দেখেন কিম জং উন। ডেনিস রডম্যান তার প্রিয় বাস্কেটবল খেলোয়াড়। ২০১৩ সালে একটি ডকুমেন্টারির ভিডিও ফুটেজ নিতে উত্তর কোরিয়ায় জান ডেনিস। সেখানে কিম ও তার পরিবারের সঙ্গে বেশ খানিক সময় কাটান তিনি। গবেষক ম্যাডেন বলছেন, ডেনিসের তথ্য অনুযায়ী- কিমের বড় মেয়ের চু অ্যা’র বয়স ১২-১৩ বছর হবে। সেই মেয় এখন ইউনির্ভাসিটিতে পড়ছে, না হলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে।

ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে জাপান সাগরে আরও একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিম জং উন প্রশাসন। ক্ষেপণাস্ত্রটি জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে। সামরিক গবেষকদের মতে, শুক্রবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রাখে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর ক্ষমতা সম্পর্কে জানান দেয়।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর