বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুমকি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেজুরের রস 

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:২৬ পিএম, ২০২২-১১-২৭

দুমকি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেজুরের রস 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
কালের আবর্তে দুমকি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর রস। গ্রামীণ জনপদে আগের মত খেজুর গাছও দেখা যায় না। একসময় শীত মৌসুম অগ্রহায়ণের শুরুতে গ্রামগঞ্জের গাছিয়ারা খেজুর গাছ কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ত। কে কার আগে খেজুর গাছ কেটে প্রাকৃতির সেরা উপহার খেজুর রস সংগ্রহ করতে পারে এই প্রতিযোগিতা নেমে পড়ত। সেই রস দিয়ে স্বল্প সময় তৈরি করা হতো গুড়, বাটালি গুড়সহ  নানান রকম মজাদার খাবার। তবে সময়ের বিবর্তনে হাড়িয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুর রস। উপকূলীয় এলাকা হওয়ায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খেজুর গাছের ক্ষতি হওয়ায় খেজুর গাছ মরে যাচ্ছে। ফলে এই অঞ্চলের খেজুর রস ও গুড় সংকট হয়ে পড়ছে। ১৫-২০ বছর পূর্বে বিভিন্ন এলাকায় হাজার হাজার খেজুর গাছ থেকে রস সংরক্ষণ করত গাছিরা। এলাকাবাসীরা জানান, আগে গাছিয়াদের কাছ থেকে রস এবং মিঠা কিনে বিভিন্ন ধরণের রসালো সুস্বাদু পিঠা পায়েস খাওয়া যেত। এখন আগে মত কেউ গাছ কাটে না। দুই এক জনে কাটলেও তা প্রয়োজনের তুলনায় কম। ফলে ভবিষ্যৎ প্রজন্ম জানতেও পারবেনা এই ঐতিহ্যবাহি খাবারটির কথা। খেজুর গাছ মানুষের কাজে না লাগায় কেটে লাকড়ি হিসেবে রান্নাবান্নার কাজে  ব্যবহার হচ্ছে। উপজেলার দক্ষিণ মুরাদিয়ার এক গাছিয়া শাহজাহান মাঝি(৭৩) বলেন, আগে ৭০/৮০ টি খেজুর গাছ থেকে রস বের করতাম,  এবার গাছ কমে যাওয়ায় ৩০/৪০টি গাছ প্রস্তুত করতে চাই। গাছ কাটার সরঞ্জাম যেমন দা, রশি ও হাড়ির দাম বেড়ে গেছে। অপরদিকে বয়সেরভারে এখন আর গাছে উঠতে পারি না। নতুন প্রজন্ম এখন গাছ থেকে রস সংগ্রহের কৌশল জানেনা। এছাড়াও গাছের রস কমে গিয়েছে পূর্বে প্রতিটি গাছ থেকে ১০থেকে ১২লিটার রস সংগ্রহ করা হতো এখন প্রতিটি গাছ থেকে ৫লিটারের বেশি রস পাওয়া যাচ্ছে না। তবে প্রতিকলস রস ৫ থেকে ৬ শত টাকায় বিক্রি করা হয়। শ্রীরামপুর ইউনিয়নের গাছিয়া আঃ খালেক হাওলাদার ও দেলোয়ার মৃধা জানান, পরিবেশ বিপর্যয়ের কারণে যে হারে গাছ মরে যাচ্ছে সে তুলনায় গাছ লাগানো হচ্ছে না এবং পরিচর্যার অভাবে দিন দিন কমে যাচ্ছে ঐতিহ্যবাহী খেজুর গাছ ও খেজুরের রস।
 

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর