বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

 ‘এই মুহূর্তে’ ইংল্যান্ডের মতো খেলবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:২৭ পিএম, ২০২২-১২-১৩

 ‘এই মুহূর্তে’ ইংল্যান্ডের মতো খেলবে না বাংলাদেশ

গত কয়েক মাসে টেস্ট ক্রিকেটের ধরনই বদলে দিয়েছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস যুগে এসে ১০ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। এর মধ্যে অবিশ্বাস্য সব কীর্তি গড়েছে দলটি। দ্রুত রান তোলা, ঝুঁকি নিতে পারাকে বানিয়ে ফেলেছে নিয়মিত ঘটনা।

বাংলাদেশের সামর্থ্য এখনও ওই পর্যায়ে নেই নিশ্চিতভাবেই। কিন্তু ইংল্যান্ডের খেলার ধরনের প্রভাব পড়েছে বেশির ভাগ দলের ওপরই। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অধিনায়কত্ব পাওয়া লোকেশ রাহুলও আগেরদিন বলে গিয়েছিলেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন তারা।

নিজেরা তেমন না খেললেও, প্রতিপক্ষের আক্রমণের জবাব কীভাবে দেবে বাংলাদেশ? এমন প্রশ্ন ছিল চট্টগ্রাম টেস্টের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসা রাসেল ডমিঙ্গোর কাছে। বাংলাদেশ কোচ অবশ্য মনে করেন, ভারত ওই ধরনের ক্রিকেটই খেলবে না।  

বাংলাদেশের টেস্ট ক্রিকেট কোথায় আছে এমন প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, ‘যদি আপনি বলেন ইংল্যান্ডের মতো ব্যাট করতে, আমার তেমন মনে হয় না। এই মুহূর্তে না। যেভাবে তারা খেলে, এগিয়ে যায় অবিশ্বাস্য রোমাঞ্চকর ব্যাপার। এটা তাদের বড় কৃতিত্ব। ’

‘আমি মনে করি না দল হিসেবে আমরা এখন ওই ব্র্যান্ডের ক্রিকেট খেলার চেষ্টা করতে পারি। আমরা প্রথমে হারতে চাই না, জিততে যাওয়ার চেয়ে। কারণ এই ফরম্যাটে এখনও খুব সহজেই আমাদের হারানো যাচ্ছে। ’
প্রতিপক্ষকে জবাব দেওয়ার ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘যখন দলগুলো আমাদের আক্রমণ করবে? আমার মনে হয় না ভারত ওই ধরনের ক্রিকেট খেলবে। কারণ তারাও কিছুটা অর্থোডক্স ধরনের দল যেভাবে টেস্ট খেলে। কিন্তু তাদের এমন ক্রিকেটার আছে যারা দ্রুতই ম্যাচটা আপনার হাত থেকে নিয়ে নিতে পারে, তারা সবাই আক্রমণাত্মক ক্রিকেটার। ’

‘বোলিংয়ের শৃঙ্খলাবদ্ধতা ও ধৈর্য নিশ্চিত করতে হবে আমাদের। চাপের সময় শান্ত থাকতে হবে। তবে আমি ভারতের কাছ থেকে ইংল্যান্ডের মতো ক্রিকেট প্রত্যাশা করি না। কারণ মনে হয় না এটা তাদের খেলার ধরন টেস্টে। ’

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর