শিরোনাম
মুজিব উল্ল্যাহ্ তুষার, সিনিয়র স্টাফ রিপোর্টার : | ০৪:৩৩ পিএম, ২০২২-১২-১৩
চট্টগ্রাম খুলশী থানার জাকির হোসাইন হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি বাসার দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৭১ বোতল বিদেশি মদসহ মো. জামাল হোসেন (৪৯) নামে (১৩ ডিসেম্বর) মঙ্গলবার সকালে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে, ৪৮ বোতল পাসপোর্ট স্কচ হুইস্কি, ২৯ বোতল স্মিরনফ ভতকা, ২৪ বোতল ত্যাবসোলিউট ভতকা, ২৮ বোতল জ্যাক ডেনিয়েল হুইস্কি, ১৫ বোতল রেড লেবেল হুইস্কি, ৫ বোতল হাই কমিশনার হুইসকি, ২ বোতল ব্ল্যাক লেভেল, ২০ বোতল ব্যালেন্টাইন হুইস্কি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা আমাদের বাংলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছে জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসব মদ সংগ্রহ করেন তিনি। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited