শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:২৭ পিএম, ২০২২-১২-১৪
ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটি মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার (১৪ ডিসেম্বর) ভোরের দিকে বিস্ফোরণে সেন্ট্রাল শেভচেনকিভস্কি জেলা কেঁপে ওঠে।
সেখান জরুরি পরিষেবা পাঠানো হয়েছে। কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে থাকা এখন গুরুত্বপূর্ণ। রাশিয়া আমাদের বিরুদ্ধে তার শক্তি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে করে আমরা প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছি।
এদিকে বিমান হামলার সাইরেন বাজানোর কিছুক্ষণ পর সেখানে অবস্থানরত বিবিসির সাংবাদিক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। উল্লেখ্য, গত অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে রাশিয়া বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
হামলার পর কিয়েভ মেয়র জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী বুধবার ভোরে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, একটি ড্রোনের টুকরো শহরের কেন্দ্রস্থলে দুটি প্রশাসনিক ভবনে আঘাত করেছে। হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited