শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০১:৪১ পিএম, ২০২২-১২-২৫
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগর জামায়াত আমিরসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার ( ২৪ ডিসেম্বর) দুপুরে পাঁচলাইশ থানার এসআই মো. কামরুজ্জামান খাঁন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন-মহানগর জামায়াতের আমির মাওলানা মো. শাহজাহান (৬০), নায়েবে আমির আ জ ম ওবায়েদ উল্লাহ, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. নুরুল আমিন, চসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী(৪৯), মো. মাসুদ পারভেজ (৩৫), শেখ তাজুল ইসলাম (৩৫), ইমরান হোসেন (২২), বেলাল হোসেন (৪১), মো. তৌহিদুজ্জামান (৩৮), মো. আরিফুল ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২২), নুর মোহাম্মদ (৩২), আবদুল বারেক ওরফে ছোটন (৩০), মো. রুবেল (৩০), মো. শামীম (২৯), আবদুর রহমানসহ (৩২) অজ্ঞাতপরিচয়ের ২০০-২৫০ জন। এর মধ্যে এজাহারনামীয় ৯ জন গ্রেফতার রয়েছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন।
ওসি বলেন, শনিবার সকালে শুলকবহর এলাকায় ঝটিকা মিছিল করার সময় জামায়াত শিবিরের নেতাকর্মীরা রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালালে পুলিশ বাঁধা দেয়। এসময় জামায়াত শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। এসময় তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। আমরা ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেফতারদের রোববার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited