বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকায় ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৮ পিএম, ২০২২-১২-২৫

ঢাকায় ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার

ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৭১০ টাকা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতাররা হলেন- মো. আল আমিন বেপারী (২৫), মো. সায়াদ হাসান শুভ (২৪), রত্মা আক্তার (২৭), সুলতানা আক্তার (২৮) ও মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ (২৫)।
রোববার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের এক হাজার ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. আল আমিন বেপারী, মো. সায়াদ হাসান শুভ, রত্মা আক্তার ও সুলতানা আক্তার নামের চার মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া অপর এক অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় অপর এক অভিযান পরিচালনা করে আনুমানিক ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের এক হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১০।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর