বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সার্ভার হ্যাক নয়, আইডি পাসওয়ার্ড সংগ্রহ করেই ভুয়া জন্মনিবন্ধন তৈরির কর্মযজ্ঞ

মোঃ শাহ্ জালাল :    |    ০৮:৫৮ পিএম, ২০২৩-০২-১৯

সার্ভার হ্যাক নয়, আইডি পাসওয়ার্ড সংগ্রহ করেই ভুয়া জন্মনিবন্ধন তৈরির কর্মযজ্ঞ

সার্ভার হ্যাক করে নয়, কখনো ব্রাউজারের কুকিজ কখনোবা অন্য কোন মাধ্যমে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করেই ভুয়া জন্মসনদ তৈরির কর্মযজ্ঞ চলছিল। তবে পাসওয়ার্ড আইডি কিভাবে তারা পাচ্ছে তার কোন হদিস এখন পর্যন্ত মিলেনি; পুলিশ বলছে এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে। 
ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির একটি চক্রের ৫ জনকে সম্প্রতি গ্রেপ্তারের পর এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী। রবিবার (১৯ ফেব্রুয়ারি)  দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসবের আদ্যোপান্ত জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী জানান, তারা ব্রাউজারের কুকিজের মাধ্যমে ন্যাশনাল সার্ভারে প্রবেশ করে। এরপর বার্থ সার্টিফিকেটের আবেদনের নম্বরটা নিয়ে সেখানে দেয়। এরপর ওই পিডিএফ ফরমটা ন্যাশনাল সার্ভারে তারা যেকোনো উপায়ে আপলোড দিয়ে সেখান থেকে আরেকটি পিডিএফ ফাইলের মাধ্যমে ভুয়া জন্মনিবন্ধনটি সংগ্রহ করে। পরে নকল সীলসপ্পর ব্যবহার করে গ্রাহকদের দেয়।  
তবে আগের মতো এখন চক্ররা সহজেই সার্ভারে প্রবেশ করতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘এখন বিভিন্ন সিটি করপোরেশন এবং ন্যাশনাল (জাতীয়) সার্ভারটা আপডেট করা হয়েছে। যার কারণে প্রতারক চক্র ওই সার্ভারে আগে যেভাবে প্রবেশ করতো; সেটা আর পারছে না।
এর আগে শনিবার ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে টানা অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রেরতিন  হ্যাকারসহ ৫ জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। এসময় তাদের কাছ থেকে এ জালিয়াতি কর্মকাণ্ডে ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ৩টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি প্রিন্টার এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। 
গ্রেপ্তাররা হলেন— মো. সাগর আহমেদ জোভান (২৩), শেখ সেজান (২৩), মেহেদী হাসান (২৩), মো. শাকিল হোসেন (২৩) এবং মো. মাসুদ রানা (২৭)। তাদের মধ্যে জোভানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর নোয়াপাড়ায়, সেজানের নড়াইল জেলার লোহাগাড়ায়, মেহেদী হাসানের কুমিল্লা জেলার তিতাসে, শাকিলের সিরাজগঞ্জ জেলার কামারখন্দে এবং মাসুদ রানার ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায়।
উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী বলেন, গত ৮ জানুয়ারি ৩৮ নম্বর ওয়ার্ড (বন্দর), ৯ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী), ২১ জানুয়ারি ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা), ২৩ জানুয়ারি ১৪ নম্বর ওয়ার্ড (খুলশী) এবং ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ১১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ কাট্টলী) কাউন্সিলর অফিসের সার্ভারে যথাক্রমে ৪০, ১০, ৮৪, ২৩৯ ও  ৪০৯টি ভুয়া জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করলে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট ছায়া অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে জন্ম নিবন্ধন জালিয়াতি কার্যক্রমে জড়িত একাধিক চক্রের অস্তিত্ব পাওয়া যায়। ইতোপূর্বে এরূপ একটি চক্রের ৬ জন সদস্যকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই সূত্রে ওই সময়ে দায়ের হওয়া চারটি মামলায় এ চক্রের আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের বর্ণনা দিয়ে অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, ‘প্রথমে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে জোভানকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যমতে বাকিদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে তিনজন হ্যাকার (সার্ভার এক্সপার্ট) আছে। তারা ম্যানুয়াল এবং ডিজিটালাইজ করে এসব চক্র ভুয়া জন্মসনদ তৈরির কাজ করে। এরকম তাদের অনেক গ্রুপ আছে তারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কার্যক্রম করে থাকে। এছাড়া একেকটি গ্রুপে প্রায় ৩০ থেকে ১শ’ জন মতো কাজ করে। তারা বিভিন্ন লোকজনকে (গ্রাহক) আহ্বান করে এবং তাদের কাছ থেকে তথ্যগুলো নেয়। একইসঙ্গে গ্রাহকদের দ্রুত জন্ম সনদ তৈরি করে দিতে সরকারিভাবে ৫০ টাকা হলেও ৫শ’ থেকে ২ হাজার টাকা পর্যন্ত নিত। এভাবে টাকা উপার্জনের একটি ভালো হাতিয়ার হিসেবে গ্রহণ করে এ চক্রগুলো।’
তিনি আরও বলেন, ‘পরে জোভানের কথা অনুযায়ী নড়াইল থেকে শেখ সেজানকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকার কলাবাগান থেকে মেহেদী হাসানকে এবং তার সূত্র ধরে মাসুদ রানাকে গাজীপুর ও শাকিল হোসেনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।’ 
উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী জানান, তারা সারাদেশে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কানেক্ট হয়। একইসঙ্গে এসব কাজে একাধিকজনকে নিয়োগ করে তাদের মাধ্যমেই গ্রাহকদেরকে আনে। আর গ্রাহকরা অল্প সময়ে জন্ম সনদ হাতে পাওয়ার কারণে এটা লুফে নেয়। কারণ যেটা এক সপ্তাহ লাগবে সেটা এ চক্রের মাধ্যমে গ্রাহকরা একদিন বা দুইদিনে পেয়ে যাচ্ছে। তাই গ্রাহকরা বাড়তি টাকা দিয়েও এটা নিতে চায়।  
তিনি আরও বলেন, এ চক্রের সদস্যরা জন্মসনদের একটা পিডিএফ ফরম আছে। সেটা তারা বের করে। এর সেখানে থাকা নম্বর অনলাইনে দিলেই সহজেই ট্রেস করা সম্ভব। তবে সেখান থেকে তারা যে সনদ তৈরি করে সেটা অরজিনাল না। আর শেষমেষ গ্রাহকরা প্রতারিত হচ্ছে, টাকা খরচ করছে।
এ চক্র দেশের অনেক জায়গার ভুয়া নাম দিয়ে জন্ম সনদ তৈরি করে বলে জানিয়ে অভিযানে থাকা কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, ‘তারা প্রথমে চট্টগ্রাম সিটি করপোরেশন এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, ফরিদপুর, বাগেরহাট, নরসিংদী জেলাসহ আরও কিছু কিছু জেলার সার্ভারে প্রবেশ করার চেষ্টা করে। এরমধ্যে তারা যখন যে জায়গায় সুবিধা পাচ্ছে; সেই জায়গার নামেই অর্থাৎ ভুয়া নামেই জন্ম সনদ তৈরি করে। তবে নম্বরটা অরজিনাল হলেও উত্তোলনের জায়গাটি ভুয়া। তাই সরকারিভাবে না হওয়ায় এটা অবশ্যই অবৈধ বলে বিবেচিত।’
‘চট্টগ্রামেও এমন অনেকে আছেন যারা এমন চক্রের মাধ্যমে তাড়াতাড়ি পাওয়ার জন্য জন্ম সনদ তৈরি করেছেন। কিন্তু সেটা মূল (সরকারি) সনদ নয়। কারণ এটা দিয়ে গ্রাহকরা কোনোভাবেই সরকারি কোনো কাজে, গ্রাহকদের নিজেদের বা ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করানোর সময়ও এটা দিয়ে প্রতারিত হবেন। কারণ, এ সনদ তো অবৈধ। এটা কোনো কাজেই আসবে না। উল্টো নিজেদের টাকাগুলোও অযথা খরচ হবে’ — যোগ করেন তিনি।
তাই সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই যাতে একটু সময় বেশি লাগলেও যাতে সরকারি নিয়ম মেনেই কম খরচে জন্ম সনদ নেয়।’
গ্রেপ্তার এ চক্রে আরও অনেকে রয়েছে জানিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী জানান, আগের একটি মামলার মাধ্যমে এদের কয়েকজনকে ধরতে পেরেছি। আরও অনেকে আছে। তাদেরকেও আমরা আইনগতভাবে গিয়ে ধরতে চেষ্টা করবো। তবে এদের মতো অনেক গ্রুপ রয়েছে যারা এ ভুয়া জন্ম সনদ তৈরি কাজে জড়িত। 
লিয়াকত আলী বলেন, ‘গ্রেপ্তার জোভান বিভিন্ন গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করতো। তবে সবগুলো সে একা করতে না পারায় সে আরও কয়েকজনকে নিয়োগ করে। সে বিভিন্ন জায়গার মানুষকে কানেক্ট করে। পরে জোভান সবগুলো সেজানকে দিত; আর সেজানই সার্ভারে আপলোড দিতে পারতো। সে কাজ করতে করতে এসবে এক্সপার্ট হয়ে যায়। তবে তাদের কাররই এসব নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। তবে তারা আইডি পাসওয়ার্ড নিয়েই এসব কাজ করতো। এর মধ্যে কোনো গ্রুপে আইডি পাসওয়ার্ড নিয়ে আবার অনেক গ্রুপ ম্যানুয়েলি কাজ করছে। তবে কাদের পাসওয়ার্ড নিয়ে কাজ করছে এবং অন্যদের পাসওয়ার্ড কিভাবে পাচ্ছে সেসব কিছুও তদন্তে বেরিয়ে আসবে।’

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত


বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত


নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর