শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৩১ পিএম, ২০২৩-০২-২৮
আন্তর্জাতিক ডেস্কঃভারতের মণিপুর ও মেঘালয় রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য।
মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৪। গত ২২ ফেব্রুয়ারি আবার ভূমিকম্প হয় দিল্লি ও এর আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
মঙ্গলবার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানেও। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। একই সময়ে তাজিকিস্তানেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।
যদিও এসব ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited