শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৪৯ এএম, ২০২৩-০৩-১১
আমাদের বাংলা নিউজ ডেস্কঃজাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার। এ তালিকায় রয়েছে একটি প্রতিষ্ঠানও। ৯ মার্চ, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ক্যাটাগরিতে চারজন ও ‘গবেষণা ও প্রশিক্ষণ’ক্যাটাগরিতে দুজন, ‘সাহিত্যে’ ক্যাটাগরিতে একজন, ‘সংস্কৃতি’ ক্যাটাগরিতে একজন, ‘ক্রীড়া’ ক্যাটাগরিতে একজনসহ মোট ৯ জন স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া ‘সমাজসেবা’ ক্যাটাগরিতে একটি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পদক পাচ্ছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৩ পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)। ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী। এছাড়া ‘সাহিত্য’ ক্যাটাগরিতে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন) এবং ‘সংস্কৃতি’ ক্যাটাগরিতে পবিত্র মোহন দে এবং ‘ক্রীড়া’ক্যাটাগরিতে এএসএম রকিবুল হাসান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সমাজসেবা ও জনসেবা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। এই সম্মানতা ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited