বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১৮ পিএম, ২০২৩-০৩-১১

সিরাজগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার বলেছেন,বিএনপির নেতৃত্বে মানুষ জেগে উঠেছে। আন্দোলনের দাবানল দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তারা পালানোর পথ পাবে না। এ জন্য ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সভা-সমাবেশে নেতা-কর্মীদের বাড়িঘর,ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করানো হচ্ছে। কিন্তু এতে আ'লীগের শেষ রক্ষা হবে না।

শনিবার(১১ মার্চ) বিকেল ৩টায় ইবি রোডস্থ সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিদ্যুতের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে যুগপৎ আন্দোলনের অংশহিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত একঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, অবৈধ সরকারের প্রতিহিংসার রাজনীতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি করে সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার দিন ফুরিয়ে এসেছে। তাদের পতন এখন খুব কাছাকাছি। বাংলাদেশসহ পৃথিবীর কোনো দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার দমন-পীড়ন,খুন-গুম ও নির্যাতন করে টিকে থাকতে পারেনি। এটা ভুল পথ। অন্যায় করে বেসামাল হয়ে গেলে মানুষ এমন ভুল পথ ধরে। আজকের এই অবৈধ সরকার সেই ভুল পথেই হাঁটছে। পক্ষান্তরে তাদের ভুলের মাশুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। বিদ্যুৎ-তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। দিশেহারা জনগণকে রক্ষা করার জন্যই বিএনপির যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। এবার  যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করবোই-করবো ইনশাআল্লাহ। কাজেই দাবী আদায়ের এই যুগপৎ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ এবং বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। এসময় জেলা বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর