বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

গুরুতর আহত অভিনেত্রী দিব্যা

গুরুতর আহত অভিনেত্রী দিব্যা

বিনোদন ডেস্ক :    |    ০৭:১৮ পিএম, ২০২৩-০৩-১৬

গুরুতর আহত অভিনেত্রী দিব্যা

আমাদের বাংলা বিনোদন নিউজ ডেস্কঃভারতের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা খোসলা কুমার শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছেন। একটি সিনেমার অ্যাকশন দৃশ্য ধারণের সময় তিনি আহত। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।

দিব্যা কখন ও কোন সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন তা জানাননি। তবে ১৫ মার্চ নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই আহত হওয়ার কথা জানিয়েছেন। ছবিতে অভিনেত্রীর মুখে জখমের দাগ স্পষ্ট। সুস্থ হয়ে উঠতে অনুরাগীদের আশীর্বাদ প্রার্থনা করছেন দিব্যা।দিব্যার পোস্ট শেয়ার করার সঙ্গে কমেন্টে ভরতে থাকে সোশ্যাল মিডিয়া। দিব্যা খোসলা কুমার এদিন একাধিক ছবি পোস্ট করেন। গালে লাল ক্ষত দেখা যায়।

ছবি পোস্ট করে ক্যাপশনে দিব্যা লেখেন, ‘আমার আগামী প্রোজেক্টের অ্যাকশন দৃশ্য শুটের সময় খুব বাজেভাবে আহত হয়েছি। কিন্তু শো মাস্ট গো অন। আপনাদের সবার আশীর্বাদ ও সেরে ওঠার শক্তি চাই।’

দিব্যার পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন অজস্র অনুরাগী। একজন লিখেছেন, ‘খুবই খারাপ খবর। প্লিজ নিজের খেয়াল রাখো ও তাড়াতাড়ি সেরে ওঠো। আমরা শুধু আমাদের প্রার্থনা দিয়ে সাহায্য করতে পারি। সব ঠিক হয়ে যাবে। দ্রুত তোমাকে সুস্থ হয়ে উঠতে দেখতে পাব বলে আশা করছি। চিন্তা না করে শক্ত থাকো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন এবং ওঁর আশীর্বাদে তুমি দ্রুত সেরে উঠবে দিব্যা দি।’

উল্লেখ্য, দিব্যা অভিনীত ‘ইয়ারিয়া-২’ সিনেমাটি শিগগির মুক্তি পাচ্ছে। এটি হিমাংশু কোহলি ও রকুলপ্রীত সিংহ অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ইয়ারিয়া’র সিকুয়াল।‘ইয়ারিয়া-২’ চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। ২০২২ সালের অক্টোবর মাসে সিনেমার নাম ঘোষণা হয়। তবে জানুয়ারি মাসে নির্মাতাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় ২০ অক্টোবর সিনেমার নতুন মুক্তির তারিখ। সিনেমাটি পরিচালনা করেছেন রাধিকা রাও ও বিনয় সাপ্রু।

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর