শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৩১ এএম, ২০২৩-০৩-২৩
আমাদের বাংলা নিউজ ডেস্কঃরাজধানীর মালিবাগ রেলেগেটে সোহাগ পরিবহনের বাস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ সমাপ্ত হয়েছে। রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্ঘটনাকবলিত বাসটি।বুধবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
তিনি বলেন, দুর্ঘটনার পর ঢাকা রেলওয়ে পুলিশ, ডিএমপির থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে আসে। পরে সবার সম্মিলিত চেষ্টায় সোহাগ পরিবহনের বাসটিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়ে। এরপর রাত ১১টা ২ মিনিটের দিকে আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।ওসি বলেন, দুর্ঘটনার ফলে সারাদেশের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ ছিল। তবে উদ্ধার কাজ সমাপ্ত হওয়ার পর আবারও তা শুরু হয়েছে।
রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও হেলপার ছিলেন। তারা অক্ষত রয়েছেন। তবে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে দুর্ঘটনার কারণে মালিবাগ, মগবাজার, বাংলামোটর ফ্লাইওভারসহ আশেপাশের একাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তা ধীরে ধীরে কমতে শুরু করে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited