শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৯ পিএম, ২০২৩-০৩-৩০
রাজধানীর মিরপুরে বাসা থেকে বেরিয়ে একসঙ্গে নিখোঁজ হয়েছেন অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী। এদের মধ্যে তিনজন মাদ্রাসার আরেকজন একটি স্কুলের শিক্ষার্থী।
গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চার কিশোরীই একসঙ্গে বের হবার সময় বোরখা পরিহিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে যায়। তারা ৪ জনই বান্ধবী এবং সবাই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা। চারজনকেই একসঙ্গে বোরখা পরিহিত অবস্থায় দেখা গেছে। ওসি বলেন, আমরা তাদের স্কুল ও আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে প্রথমদিকে ওই চার শিক্ষার্থী একসঙ্গে দেখা গেলেও পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা সিলেটের দিকে রওনা দিয়েছে।
তবে তাদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান নিশ্চিত হতে সময় লাগছে। এরই মধ্যে সব থানায় নিখোঁজের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও একাধিক টিম মাঠে নিখোঁজদের সন্ধানে কাজ করছে, জানান কাফরুল থানার ওসি।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited