শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:৫৭ এএম, ২০২৩-০৪-০৪
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বঙ্গবাজারের আগুনে পুড়ছে মহানগর শপিং কমপ্লেক্সে। মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কেটের ভেতর পুড়ে যাচ্ছে শত শত দোকান।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ আকার ধারণ করছে। মার্কেটের ভেতর পুড়ছে শত শত দোকান।
বাইরে থাকা ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পানির পাইপে পানি নেই। ফায়ার সার্ভিস ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। এটা টিনের মার্কেট হওয়ায় খুব দ্রুত পুড়ে যাবে।এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited