শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৫:০৩ পিএম, ২০২০-১০-১১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে খারঘর গণহত্যা দিবস খারঘর পাগলা নদীর তীরে '৭১ স্মৃতিস্তম্ভ'-এর সামনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।
'৭১-এর ১০ অক্টোবর বড়াইল যুদ্ধ ও খারঘর গণহত্যায় নিহত হন ৪৩ মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসী। এর আগে স্থানীয় রাজাকার ও যুদ্ধাপরাধীদের হামলায় '৭১-এর ২৪ এপ্রিল বড়াইল বাজারসংলগ্ন হিন্দু বাড়ির ৮ পুরুষ নিহত ও এক হিন্দু নারীর সম্ভ্রমহানি ও করা হয়।
এসব শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির আয়োজনে জীবন উৎসর্গ করা মুক্তিযোদ্ধা ও নিরীহ গ্রামবাসীর স্মরণে গার্ড অব অনার দেওয়াসহ পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনাসভায় ডা. আলী আজগর মোল্লার সভাপতিত্বে ও মহিউদ্দিন আহমেদ জীবনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, যুদ্ধকালীন বড়াইল ক্যাম্প কমান্ডার আল-মামুন সরকার।বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান,মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরিচালক হেলাল উদ্দিন,নবীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরাইরাসহ প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited