শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৮ পিএম, ২০২৩-০৯-২৩
জেলা প্রতিনিধি, নোয়াখালী :জাঁকজমকপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক বখতিয়ার শিকদার। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু নাছের মঞ্জু।
সভাপতি পদে বাংলাদেশ বেতারের নোয়াখালী প্রতিনিধি বখতিয়ার শিকদার পেয়েছেন ৩৫ ভোট, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফ ১৪ ভোট ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আবু নাছের মঞ্জু পেয়েছেন ২৮ ভোট, তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরণ পেয়েছেন ১৬ ভোট, দৈনিক শেয়ারবিজের নোয়াখালী প্রতিনিধি আকাশ মো. জসিম পেয়েছেন ১০ ভোট।ঘোষিত ফল অনুযায়ী, ২০২৪-২৫ মেয়াদে ৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন
সিনিয়র সহসভাপতি, দৈনিক সোনালী জমিনের সম্পাদক শাহ এমরান মো. ওসমান (৩২ ভোট),
সহসভাপতি, এনটিভি'র নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ পারভেজ (৩৫ ভোট), যুগ্ম সম্পাদক, নিউজ ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ (২৬ ভোট) ও দৈনিক নতুন দিনের এআর আজাদ সোহেল (২৪ ভোট), কোষাধ্যক্ষ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মো. আলা উদ্দিন শিবলু (২৪ ভোট) ।
এ ছাড়া ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক, দৈনিক বাংলাদেশের আলো'র জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ নয়ন (৩০ ভোট), সাহিত্য সংস্কৃতি প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া (৩০ ভোট), শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন সুমন (বিনা প্রতিদন্ধিয় নির্বাচিত) নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্যপদে দৈনিক এশিয়া বানির জেলা প্রতিনিধি মো. আবদুল মোতালেব (৩০ ভোট), দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মো. নুর রহমান (২৩ ভোট) ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মো.মাহবুবুর রহমান (২৩) নির্বাচিত হয়েছেন।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited