বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিএনপি ও আওয়ামীলীগের অবৈধ সম্পদ অর্জনকারী মাফিয়াদের গ্রেফতার অভিযান পরিচালনা করুন, দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিরাপত্তা দিন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২৩-১১-০৫

বিএনপি ও আওয়ামীলীগের অবৈধ সম্পদ অর্জনকারী মাফিয়াদের গ্রেফতার অভিযান পরিচালনা করুন, দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিরাপত্তা দিন

মিজানুর রহমান চৌধুরী
অবৈধ সম্পদ অর্জনকারী সর্বদলীয় সিন্টিকেট সকলকে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে নানা ধরনের সন্ত্রাসের অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক লুটপাটের মাধ্যমে সম্পদ অর্জনকারী অনেক বিএনপি নেতা গ্রেফতার করা হয়েছে এবং এ গ্রেফতার অভিযান অব্যহত আছে। যেহেতু আন্দোলন চলছে সেহেতু গ্রেফতারও অব্যাহতভাবে চলবে এটাই প্রধানমন্ত্রীর নির্দেশনা। রাজনৈতিক কারণে সাধারণ দেশপ্রেমিক নেতৃত্বদানকারী নেতাদের গ্রেফতার গণতান্ত্রিক সমাজে কারো কাম্য হতে পারে না। আর রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগে গ্রেফতারকালে বিএনপির অবৈধ সম্পদ অর্জৃনকারীদের আরো ব্যাপকভাবে গ্রেফতার করুন। সাথে সাথে আওয়ামী লীগের ভিতরে অবস্থানকারী অবৈধ সম্পদ অর্জনকারীদের গ্রেফতার করুন। আমাদের দেশের দূর্ভাগ্য যে একটি মাফিয়া সিন্ডিকেট এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। অপরাধী চক্রকে নিয়ন্ত্রণ করছে।  সমাজে ও রাষ্ট্রে বিভেদ সৃষ্টির মধ্যেমে ঝগড়া সৃষ্টি ও মিথ্যা মামলা সৃষ্টির মধ্যমে নিরীহ জনগোষ্ঠীর সম্পদ দখল করে সর্বস্ব লুটে নিচ্ছে। এরা সব দলে সবসময় অবস্থান করছে। সরকার সুষ্ঠুভাবে পরিচালিত করতে এদের বিরুদ্ধেই আগে সোচ্চার হতে হবে। এদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। বিএনপি-আওয়ামীলীগের তৃণমূল পর্যন্ত অবৈধ সম্পদ  অর্জনকারীরা পদ পদবী নিয়ে জাতে উঠেছে।এদের সম্পর্কে অতীতে বিএনপি-জামাতের সাথে সরাসরি সংযুক্ত থেকে নানা রকম অপকর্ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে যারা জামাত ইসলামীর সিন্ডিকেটের সাথে ব্যবসা করেছে তারা বিএনপি ও আওয়ামীলীগের আমলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিবাজ, অবৈধসম্পদ অর্জনকারীদের ছলেবলে কৌশলে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের আখের গোছানোর এই ধারায় কুঠারাঘাত করতে হবে। এইসব রাজনৈতিক ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিলে দেখা যাবে সাধারণ দুনীৃতিবাজরা সতর্ক হয়ে যাবে। তারা আর দুর্নীতির অরণ্যে ঘোরাফেরার কথা ভুলেও চিন্তা করবেন না। এভাবেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।

রিটেলেড নিউজ

যেও ভালোবেসে

যেও ভালোবেসে

আমাদের বাংলা ডেস্ক : :   আলেয়া মান্নান   প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও।   ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত


যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

যখন রাজনীতির অস্ত্র ভাইরাল ভিডিয়ো

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার  ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত


যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

যেখানে রাত্রি লিখে সময়ের ইতিহাস সারাফ নাওয়ার -এর রাত্রির ভাটলিপি 

আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত


ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

ম্যান্ডেলার শিক্ষা: বাংলাদেশের রাজনীতির জন্যও এক অনিবার্য পাঠ

আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত


একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

একটি চাকরিতে আর সংসার চলে না: মূল্যস্ফীতি, কর্মসংকট ও নতুন দারিদ্র্যের অশনিসংকেত

আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত


ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর