শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৬ পিএম, ২০২৩-১১-২২
বাগেরহাট প্রতিনিধি: নিয়ম বহি:ভূত ভাবে কাঁকড়া আহরন ও পরিবহনের অভিযোগে আটক ১৯ জেলেকে বনবিভাগের দপ্তরে হামলা চালিয়ে চিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা।মঙ্গলবার(২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে এ হামলার ঘটনা ঘটে।
চাঁদপাই ফরেষ্ট অফিসের এসও মোঃ আনিসুর রহমান ও সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান, নিয়ম বহি:ভূত ভাবে সুন্দরবন থেকে কাকড়া আহরন ও পরিবহনের দায়ে বুধবার (২১ নভেম্বর) মঙ্গলবার ভোরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৫টি নৌকায় থাকা ৮০ ক্যারেট কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। এর পর দুপুরে তাদেরকে আনা হয় বন বিভাগের কার্যালয়ে। বিষয়টি উর্দ্ধোতন কতৃপক্ষ বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কে জানাননো হয়। উর্দ্ধোতন কতৃপক্ষ জব্দ করা কাকড়া গুলো নদীতে অবমুক্ত করার নির্দেশদেন। এর পর সকল প্রক্রিয়া সম্পর্ণ করে সন্ধ্যায় কাকড়া অবমুক্ত করতে গেলে চোরকারবারী ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর নেতৃত্বে ২০০/৩০০ জনের একটি চোরাকারবারী দল ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বন বিভাগের কার্যালয়ে। এ সময় সরকারী টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিজেরদের নিরাপর্ত্তায় রাজস্ব রুমে অবস্থান নেয় বন কর্মিরা। এসুযোগে বন বিভাগের একটি কক্ষের জানালা ভেঙ্গে আটক ১৯ জেলেকে চিনিয়ে নেয় হামলাকারীরা। দ্রুত ঘটনাস্থলে চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ এর নেতৃত্বে একটি ইউনিট সেখানে উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে বন বিভাগের অফিসে হামলা ও আটক জেলেদের চিনিয়ে নেওয়ার ঘটনায় কেও আটক হয়নি। এঘটনায় বন বিভাগের দায়িত্বরতদের মধ্যে আতংক বিরাজ করছে।
আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited